🏠 পাঁচ বছর পর larga duración: স্থায়ী বসবাসের অনুমতি কীভাবে পাবেন
✍️ SetuSpain Team📁 Immigration⏱️ 10 min read🌐 Bangla📅 Updated 2026-11-09
Quick guide in English
Long-term residence in Spain (larga duración): the short version
After five years of legal and continuous residence in Spain you can apply for long-term residence. The authorisation has no end date; only the card (TIE) is renewed every five years.
One form, EX-11, covers two types: national long-term residence (Spain only) and EU long-term residence, which also eases moving to other EU countries but needs proof of income and health insurance.
Time without papers does not count, and absences are limited: as a rule no more than six months at a time and ten months in total over the five years. Most applications are filed online through Mercurio with Cl@ve or a digital certificate, with the fee 790 code 052.
Common questions
How many years do I need for permanent residence in Spain?
Five years of legal and continuous residence.
What is the difference between larga duración and larga duración-UE?
Both are permanent in Spain; the EU version also eases living and working in other EU countries and requires income and health insurance.
How long can I be outside Spain during the five years?
As a rule no more than six months at a time and ten months in total.
Do I still renew anything?
Only the card, every five years. You no longer need a job contract to keep the permit.
Short summary. The complete step-by-step guide, with every document, warning and link, is written in Bangla below.
🎧Audio overview: the whole lesson in a few minutes0:00 / --:--
Computer-generated voice (Piper), so some words may sound a little mechanical.
Bangla voice: trained on Google, OpenSLR 37 (CC BY-SA 4.0) and CMU Indic data (licence);
Spanish voice: davefx (CC0).
অনেকে বছরের পর বছর arraigo, তারপর নবায়ন, তারপর আবার নবায়ন করে যান, আর জানেনই না যে একটা সময়ের পর এই চক্র থেকে বের হওয়া যায়। সেই দরজার নাম residencia de larga duración।
এক লাইনে: স্পেনে টানা পাঁচ বছর বৈধভাবে থাকলে স্থায়ী বসবাসের অনুমতি চাওয়া যায়। অনুমতিটা অনির্দিষ্টকালের, শুধু কার্ডটা (TIE) প্রতি পাঁচ বছরে বদলাতে হয়।
আবেদনের ফর্ম একটাই, EX-11, কিন্তু তাতে দুটো আলাদা ঘর আছে:
Larga duración (জাতীয়): শুধু স্পেনে থাকার স্থায়ী অধিকার। শর্ত তুলনামূলক সহজ।
Larga duración-UE: স্পেনের অধিকার তো আছেই, সঙ্গে অন্য ইউরোপীয় দেশে গিয়ে থাকা ও কাজ করার পথ সহজ হয়। এর জন্য বাড়তি শর্ত লাগে: পর্যাপ্ত আয়ের প্রমাণ আর স্বাস্থ্য বিমা।
বেশিরভাগ বাংলাদেশির জন্য জাতীয়টাই যথেষ্ট, তবে কাগজ সব থাকলে UE-রটা চাওয়াই ভালো।
গোনা হয় বৈধ বসবাসের সময়। কাগজ ছাড়া কাটানো বছরগুলো এই পাঁচে ধরা হয় না।
বসবাস হতে হবে টানা। ছুটিতে দেশে যাওয়া চলে, কিন্তু সীমা আছে: সাধারণভাবে একবারে ছয় মাসের বেশি নয়, আর পাঁচ বছরে মোট দশ মাসের বেশি নয়।
নবায়ন দেরিতে করলে মাঝখানে ফাঁক তৈরি হতে পারে, আর সেই ফাঁক হিসাব ভেঙে দিতে পারে।
পাসপোর্টের প্রবেশ-বাহির সিলমোহরই আপনার অনুপস্থিতির প্রমাণ। দীর্ঘ সময় দেশে থেকে আসার পরিকল্পনা থাকলে আগে হিসাব করে নিন, নইলে পাঁচ বছর আবার শূন্য থেকে শুরু হতে পারে।
বেশিরভাগ আবেদন এখন অনলাইনে জমা হয় Mercurio প্ল্যাটফর্মে, Cl@ve বা ডিজিটাল সার্টিফিকেট দিয়ে। নিজের Cl@ve না থাকলে কোনো gestoría বা আইনজীবীর মাধ্যমেও জমা দেওয়া যায়।
Source: Ley Orgánica 4/2000 y Reglamento (RD 1155/2024); Delegación del Gobierno en Madrid, hojas informativas de larga duración; Sede Electrónica de las Administraciones Públicas (Mercurio).
SetuSpain Team. Bangladeshi residents in Spain who have personally been through the procedures described here. Every article is checked against the official Spanish government source before publishing.
Disclaimer: This article is general information, not legal
advice. Immigration and administrative rules change. Always check the official
Spanish government source above, or talk to a qualified professional, before
you act on it.